দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সিদ্ধিরগঞ্জে গোপন বৈঠক থেকে পিস্তল-গুলিসহ ৩ জন আটক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 19 আগস্ট, 2026 1 বার পঠিত
সিদ্ধিরগঞ্জে গোপন বৈঠক থেকে পিস্তল-গুলিসহ ৩ জন আটক

 

মোহাম্মদ আবু সালেহ

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৯ আগস্ট) রাতে সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেট থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। ওই সময় সেখানে কয়েকজনের গোপন বৈঠক চলছিল বলে পুলিশের দাবি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বারের এমরান সাকিব (২৬), লাকসামের নুর মোহাম্মদ মো. হৃদয় (২২) এবং লাঙ্গলকোটের মো. জোবায়ের (২০)। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার তিনজন সাইনবোর্ড-সিদ্ধিরগঞ্জ এলাকায় সক্রিয় একটি গ্রুপের সঙ্গে যুক্ত। পুলিশের দাবি, অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে তারা সেখানে জড়ো হয়েছিলেন।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া বিশেষভাবে তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু এবং একটি এসএস পাইপও জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৮ আগস্ট ফতুল্লার শান্তিধারা এলাকায় একটি প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ানো এবং ওই সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কথা স্বীকার করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম