সুনামগঞ্জ জেলা তাহিরপুরে ১০০ পিস ইয়াবা সহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক করা হয়
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জিয়াউর রহমান তত্ত্বে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লেদারবন্দ আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সাত্তার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা
আটক আব্দুস সাত্তার উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদক বিরোধী কার্যক্রম পরিচালনার সময় সন্দেহ ভাজন আব্দুস সাত্তারকে আটক করেন মাদক নির্মূল কমিটির সদস্যরা।
এ সময় তার সঙ্গে থাকা ছাতার ভেতরে লুকানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তারা
পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট তাহিরপুর থানাধীন ট্যাকের ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রফিকুল ইসলাম কাছে হস্তান্তর করা হয়।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০০ পিছ ইয়াবাসহ আটক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, উপজেলার সীমান্তবর্তী মাদকের বিস্তার ঠেকাতে শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিয়মিত মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন এলাকার যুব সমাজ এবং মুরুব্বী গান (জীবন সাজানোর লক্ষ্যে মাদককে না বলুন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রথম পর্ব আমাদের সঙ্গে থাকেন
(আপনাদের বিজ্ঞাপনের জন্য এবং বিয়ের অনুষ্ঠান খেলাধুলা মিটিং সেমিনার দুর্যোগ মোকাবেলায় দৈনিক দেশ প্রতিদিন আপনাদের সেবা আমাদের মূল লক্ষ যোগাযোগ মোবাইল নাম্বার ০১৭৫৪৫৯০৮৮১
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026