আসলাম চৌধুরীর ২য় কারামুক্তি দিবসে সীতাকুণ্ডে বিএনপির জনসমাবেশ
সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ-এর ২য় কারামুক্তি দিবস উপলক্ষে সীতাকুণ্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ এমপি। সমাবেশটি সঞ্চালনা করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক মুরছালিন।
সমাবেশকে কেন্দ্র করে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এ সময় ৭ নম্বর কুমিরা ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন শাহিন ও ইব্রাহিম খলিল নিশানের নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশস্থলে প্রবেশ করে। পরে নেতাকর্মীরা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ এমপি-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।
এতে আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল আজম মুকুল, নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক মো. সবুজ এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন।
এ ছাড়া ৭ নম্বর কুমিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জুগলুল হোসেন নয়ন এবং সদস্য সচিব ও কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর মেম্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। ব্যাপক উপস্থিতিতে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সীতাকুণ্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আসলাম চৌধুরীর কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এ জনসমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
রিপোর্টার: রাকিবুল হাসান সজীব সীতাকুণ্ড প্রতিনিধি
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026