গংগাচড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান- ২০২৫-২৬ অর্থবছর (এডিপি)
গঙ্গাচড়া উপজেলা বিশেষ প্রতিনিধি- শামীম ওসমান।
উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের আওতায় গংগাচড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রায়হান সিরাজী ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জাসমিন আক্তার ।
গতকাল (১৯ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, গংগাচড়া, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাব সংশ্লিষ্টদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জাসমিন আক্তার-বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার প্রসারে আরও বেশি উদ্যোগ নিতে হবে। তিনি গংগাচড়ার প্রতিটি এলাকায় ক্রীড়া চর্চার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ আহ্বান করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026