গাজীপুরে মারধরের শিকার আজিবুর রহমানের ২৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু: অভিযুক্ত সুমন ও সাগর
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: মো সাইফুল ইসলাম
দৈনিক দেশ প্রতিদিন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নির্মম মারধরের শিকার হয়ে দীর্ঘ ২৬ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন আজিবুর রহমান। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭ টায় মারা যান তিনি।
নিহতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত রয়েছে স্থানীয় ঠাকুর পাড়া এলাকার শরিফের দুই ছেলে—সুমন (৩২) এবং সাগর (২৫)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ দিন পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অল্প কিছু টাকার জন্য সুমন ও সাগর লোহার পাইপ এবং বাঁশের লাঠি দিয়ে আজিবুর রহমানকে এলোপাতাড়ি পিটিয়ে মাথা এবং বিভিন্ন স্থানে গুরুতর আহত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং হাড় ভেঙে যায়।
ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করান। সেখানে টানা ২৬ দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসাধীন থাকার পর আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহতের স্বজনরা এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত সুমন ও সাগরের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026