জীবননগর বাসস্ট্যান্ড থেকে ভারতীয় নাগরিক ও দুই দালালসহ গ্রেফতার-০৭
(জীবননগর প্রতিনিধিঃ)
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলাধীন ৪নং সীমান্ত ইউনিয়নের বেনীপুর সীমান্ত দিয়ে কাঁ’টা-তারের বে’ড়া পার হয়ে ভারতীয় না’গ’রিক’সহ পাঁচজন বাংলাদেশে প্রবেশের অভিযোগ। পরে জীবননগর শহর থেকে দুই দালালসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আজ ১৯/৮/২০২৬রোজ বুধবার সকাল আনুমানিক ৬ টার সময় বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করে বলে জানা গেছে।তাদের মধ্যে চারজন বাংলাদেশি, একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় সূত্র।
আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা এবং চাঁদপুরের নয়ন। অপরজন ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান বলে জানা গেছে।
আটককৃত ব্যক্তিরা জানান তারা ভারতের বেঙ্গালুর কাজের জন্য গিয়েছিলো।ভারতীয় আইনশৃংখলা বাহিনী বিএসএফ তাদেরকে আটক করে সীমান্তে নিয়ে এসে তাদের ক্যাম্পে রাখে এবং গতকাল তাদের জীবননগর বেনীপুর সীমান্তের কাটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যান্তরে পাঠিয়ে দেন।
স্থানীয়দের দাবি, সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়।পরে পুলিশ কে খবর দিলে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই দালালসহ সাতজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
এদিকে, স্থানীয় সূত্রে বেনীপুর সীমান্ত এলাকার দুই জনের নাম এসেছে।তাদের বিরুদ্ধে সীমান্ত পারাপার এর সহায়তার অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে
জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি)সোলায়মান শেখ বলেন, এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন অ’নুপ্র’বেশ’কারী ও দুই দালালকে জনতা আটক করে পুলিশে সোপর্দকরেছে। আটককৃত ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026