দর্শনার আকন্দবাড়ীয়ায় মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
(জীবননগর প্রতিনিধি)
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনা থানার আকন্দবাড়ীয়ায় মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সন্ধ্যা ৭টার দিকে দর্শনা থানা লোকমোর্চা ও আকন্দবাড়ীয়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এবং ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে’- এই দুই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত র্যালিতে স্থানীয় বাসিন্দা, নারী-পুরুষ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করা প্রয়োজন।
মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজনসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব ও ভয়াবহতা তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রাখা হবে। এ লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026