নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ৬৯ জন গ্রেফতার, ২৪ কেজি গাঁজাসহ আটক ৩
মোস্তফা মিয়া নরসিংদী
নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা, প্রিভেন্টিভ ও পরোয়ানামূলে সর্বমোট ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক এক অভিযানে ২৪ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ১৯ আগস্ট ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শিবপুর মডেল থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের যোশর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মনির মিয়ার হোমিও দোকানের সামনে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩-৫৮৮০) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার আলমগীর মিয়া (৫৫) ও সজল মিয়া (২২) এবং হবিগঞ্জের মাধবপুর থানার তানভীর হোসেন (২৩)কে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নরসিংদী জেলা পুলিশ অপরাধ ও অপরাধীর তথ্য দিতে এবং পুলিশের সেবা নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026