বামনায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও আর্থিক অনিয়মের অভিযোগ
মোঃ মিরাজ হোসাইন চৌধুরী
বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার জেলার বামনা উপজেলার খোলপাটুয়া মাহামুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ গ্রহণ, মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব গোপন এবং গাছ বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের পদে নিয়োগের ক্ষেত্রে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। উপাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে প্রায় ১৫ লাখ টাকা গ্রহণের অভিযোগ করা এবংআড়াই শতাংশ জমির দলিল গ্রহণ করেছেন । এছাড়া চতুর্থ শ্রেণির কর্মচারী (আয়া) পদে অধ্যক্ষর ভাগিনার নিয়োগের ক্ষেত্রে প্রায় ৫ লাখ টাকা গ্রহণের অভিযোগও আনা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাদ্রাসার নিরাপত্তাকর্মী বাইজিদ হোসেেনর নিয়োগের পর নির্ধারিত অর্থের অংশবিশেষ প্রদান না করায় তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় কয়েকজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। বিগত সরকারের আমলে উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু। কমিটির সাবেক সভাপতি আবু সালেহ নান্টু, মাওলানা দেলোয়ার হোসেনের নেতৃত্বে নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত নিয়োগের অর্থ আত্মসাৎ করেন ।
অভিযোগপত্রে মাদ্রাসার টিউশন ফি বাবদ মোট প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা আদায়ের বিষয়েও অনিয়মের অভিযোগ করা হয়েছে। এর মধ্যে এক লাখ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার কথা উল্লেখ থাকলেও অবশিষ্ট অর্থের হিসাব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি মাদ্রাসার একজন সহকারী অধ্যাপকের কাছ থেকে বার্ষিক ১৫ হাজার টাকা সুদের বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগও করা হয়েছে। এ সংক্রান্ত হিসাব, ব্যাংক ও নগদ লেনদেন এবং সংশ্লিষ্ট রেজিস্টার তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এছাড়া মাদ্রাসার গাছ বিক্রি বাবদ প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা মাদ্রাসার হিসাবভুক্ত না করে ব্যক্তিগতভাবে ভোগ করার অভিযোগ করা হয়েছে। গাছ বিক্রি ও টিউশন ফি-সংক্রান্ত আর্থিক কর্মকাণ্ডে মাদ্রাসার বর্তমান সভাপতি, অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির সম্পৃক্ততার অভিযোগ তুলে মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব, রেজিস্টার, ভাউচার, ব্যাংক হিসাব এবং গাছ বিক্রির অনুমোদনসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করার দাবি জানানো হয়েছে। বর্তমান সভাপতি মোঃ জালিল আকন্দ ও অধ্যক্ষ মাওলানা আবু জাফর, মাওলানা দেলোয়ার হোসেন গাছ কাটার ভাগ বাটোরা করে।
অভিযোগকারী এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, মাদ্রাসার আর্থিক নথিপত্র পরীক্ষা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছ। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জলিল আকন্দ সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি । মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু জাফর জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026