দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বিরামপুরে একুয়া থিম পার্কে অভিযান, অসামাজিক কার্যকলাপের আলামত পাওয়ায় ৮ কক্ষ সিলগালা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 20 আগস্ট, 2026 1 বার পঠিত
বিরামপুরে একুয়া থিম পার্কে অভিযান, অসামাজিক কার্যকলাপের আলামত পাওয়ায় ৮ কক্ষ সিলগালা

 

মোঃ জাকির হাসান জিমি
বিরামপুর উপজেলা প্রতিনিধি
দৈনিক দেশ প্রতদিন

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর মোড়ে অবস্থিত একুয়া থিম পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পার্কের ভেতরে আবাসিক ভবনের ৮টি কক্ষ পরিদর্শন শেষে অসামাজিক কার্যকলাপের আলামত পাওয়ার কথা জানিয়ে কক্ষগুলো তালাবদ্ধ করে সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তানজিনা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের সঙ্গে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, বিরামপুরের মির্জাপুর এলাকায় প্রায় ৪০ বিঘা জায়গাজুড়ে অবস্থিত একুয়া থিম পার্কের ভেতরে রেস্ট হাউজের আদলে নির্মিত আবাসিক ভবনের কক্ষগুলোতে দীর্ঘদিন ধরে উঠতি বয়সী তরুণ-তরুণীদের অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে বলে তারা দাবি করেন।

অভিযানকালে পার্কের আবাসিক ভবনের ৮টি কক্ষ পরিদর্শন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কক্ষগুলোতে অসামাজিক কার্যকলাপের আলামত পাওয়া গেছে। কয়েকটি কক্ষের ভেতরে ও জানালার আশপাশে কনডম ও ব্যবহৃত কনডমের অংশ দেখতে পাওয়া যায় বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে কক্ষগুলো তাৎক্ষণিকভাবে তালাবদ্ধ করে সিলগালা করা হয়।

এদিকে, পার্কের ভেতরের বিভিন্ন ঝোপঝাড়ে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে পার্কে কর্মরত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের একাংশ উপজেলা প্রশাসনের অভিযানকে স্বাগত জানালেও তারা পার্কের শুধু কয়েকটি কক্ষ সিলগালা করায় পুরোপুরি সন্তুষ্ট নন বলে জানান। তাদের দাবি, দীর্ঘদিন ধরে যদি এমন কর্মকাণ্ডের অভিযোগ থেকে থাকে, তাহলে বিষয়টি প্রশাসনের নজরে আগে কেন আসেনি—এ প্রশ্নেরও জবাব প্রয়োজন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিরামপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন আবাসিক হোটেল ও বিনোদনকেন্দ্রকে ঘিরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শোনা যাচ্ছে। এসব বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ পরিবারের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তানজিনা খাতুন জানান, একুয়া থিম পার্কের ভেতরে আবাসিক ভবনের কক্ষগুলোতে অসামাজিক কার্যকলাপের প্রমাণ মেলায় ৮টি কক্ষ তালা দিয়ে সিলগালা করা হয়েছে। পরবর্তীতে পার্কের ভেতরে কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড যাতে না হয়, সে বিষয়ে পার্কে দায়িত্বে থাকা ব্যক্তিদের সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, একুয়া থিম পার্কটি বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় প্রায় ৪০ বিঘা জায়গাজুড়ে অবস্থিত। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্কটির মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, শুধু একদিনের অভিযান নয়—বিরামপুরের বিনোদনকেন্দ্র, আবাসিক হোটেলসহ যেসব স্থানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব স্থানে প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বিরামপুরবাসী প্রশাসন এর কাছে দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম