ভুরুঙ্গামারীতে জামাত কর্মী দ্বারা বাক প্রতিবন্ধী ধর্ষণের শিকার
মোঃ আখতারুজ্জামান (জামাল),স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামাতকর্মী কর্তৃক তালাকপ্রাপ্ত ২১ বছরের এক বাক্ প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই যুবতী অভিযুক্ত ব্যক্তি শাহদৎ হোসেন (৪০) এর নামে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখ এর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে বাড়ীতে কোন লোকজন না থাকার সুযোগে অভিযুক্ত শাহাদাৎ হোসেন ভুক্তভোগী ওই যুবতীকে তার শয়ন ঘরের ভিতরে কাপড় দিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণ করার পর আসামী চলে যাওয়ার সময় উক্ত ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ওই যুবতী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ধর্ষনের কথা তার মাকে জানায়। এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ওই যুবতী ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা পেয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা রেকর্ড করে পুলিশ।
ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছে। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, এই ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026