গলাচিপায় জরাজীর্ণ ব্রিজে ২০০০ শিক্ষার্থীর জীবনের ঝুঁকি, মেরামতের দাবি এলাকাবাসীর
মোঃ আল- আমিন মৃধা
( স্টাফ রিপোর্টার)
গলাচিপা,পটুয়াখালী।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ ব্রিজ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই ব্রিজটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজার হাজার মানুষ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, ব্রিজটির স্ল্যাব ও রেলিংয়ের একাংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। লোহার রড বেরিয়ে পড়েছে। এমন বিপদজ্জনক অবস্থায়ও এই ব্রিজ দিয়ে রিকশা, ভ্যান, এমনকি ইজিবাইকও চলাচল করছে। স্থানীয়রা জানান, এই ব্রিজটি গোলখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাথে পার্শ্ববর্তী নলুয়াবাগী ও পাটুয়া ইউনিয়নকে সংযুক্ত করেছে।
ব্রিজের উভয় পাশে অন্তত ৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ৪ টি মাদ্রাসা এবং ২০ টির বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এলাকাবাসীর তথ্যমতে, প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে প্রায় ৫০০০ শিক্ষার্থী এবং আরও কয়েক হাজার মানুষ চলাচল করে।
৬ নং ওয়ার্ডের একজন সমাজসেবক, শিক্ষক মোঃ আল-আমিন মৃধা বলেন একটি নির্ভরযোগ্য সংযোগ ব্যবস্থা না থাকায়, প্রতিদিন শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা ব্রিজ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরা সন্তানদের একা ছাড়তে সাহস পান না।তাই দ্রুত মেরামত করা বা নতুন করে তৈরি করা একান্ত জরুরী।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে ব্রিজটি সংস্কারের অভাবে এই অবস্থায় পৌঁছেছে। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সংস্কারের আশ্বাস দিলেও, পরে আর কোনো উদ্যোগ নেওয়া হয় না। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় আমরা দুশ্চিন্তায় থাকি। ব্রিজটার অবস্থা এত খারাপ যে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা দ্রুত এই ব্রিজটি মেরামতের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
ঝুঁকিপূর্ণ এই ব্রিজের বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন যে, বর্ষা মৌসুমে ব্রিজের অবস্থা আরও খারাপ হবে। তারা জরুরি ভিত্তিতে এই ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণ করার জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026