কয়রায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত
কয়রাপ্রতিনিধি মোস্তফা রেজওয়ানুল করিম :– ঃ-কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার ফয়সাল আহমেদ,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) শাহ আলম, আনসার ভিডিপি অফিসার আনোয়ারা খাতুন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনার রশীদ,পল্লি বিদ্যৎুতের ডিজিএম কাওছার আজম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ হাসান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অম্বিকা চরন সানা, সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, কয়রা সদর পুজা মন্ডপের সভাপতি জগদীশ চন্দ্র মজুমদার, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু , আব্দুর রউফ, গোলাম রব্বানী প্রমুখ। সভায় নেতৃবৃন্দ জানান কয়রা উপজেলায় ৪৬ টি পুজা মন্ডপে শান্তিপুর্ন ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বটিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করলো উপজেলা প্রশাসন
11 Aug 2026
বটিয়াঘাটায় অতিমাত্রায় লোডশেডিং এ অতিষ্ট জনজীবন
10 Aug 2026
বটিয়াঘাটা উপজেলায় সাচিবুনিয়া, গজালমারী ও সুরখালী গেটসংলগ্ন তিন খালে উচ্ছেদ অভিযান, দখলমুক্তে প্রশাসনের ধারাবাহিক কর্মসূচি
03 Aug 2026
সরকারি বিএল কলেজের বাস সড়ক দুর্ঘটনায় কবলিত আহত কয়েকজন
17 Jun 2026
দাকোপ পানখালী ফেরিঘাটে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ
24 Apr 2026