সরকারি বিএল কলেজের বাস সড়ক দুর্ঘটনায় কবলিত আহত কয়েকজন
খুলনায় সরকারি ব্রজলাল (বি.এল) কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার যুগ্নীপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়া থেকে সরকারি বি.এল কলেজ, খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা কলেজ বাসটি ফুলতলার যুগ্নীপাশা এলাকায় পৌঁছালে একটি রূপসা পরিবহনের বাস ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা মেঘনা অয়েলের একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় বি.এল কলেজের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মধ্যে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এতে ট্রাকচালকসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কলেজ বাসে থাকা শিক্ষার্থীদের বেশিরভাগই নিরাপদ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বটিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করলো উপজেলা প্রশাসন
11 Aug 2026
বটিয়াঘাটায় অতিমাত্রায় লোডশেডিং এ অতিষ্ট জনজীবন
10 Aug 2026
বটিয়াঘাটা উপজেলায় সাচিবুনিয়া, গজালমারী ও সুরখালী গেটসংলগ্ন তিন খালে উচ্ছেদ অভিযান, দখলমুক্তে প্রশাসনের ধারাবাহিক কর্মসূচি
03 Aug 2026
দাকোপ পানখালী ফেরিঘাটে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ
24 Apr 2026
খুলনার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
18 Apr 2026