ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন
আখতার হোসেন বাবলু, খুলনা ঃ
খুলনা নগরীর শিরোমণির কৃতি সন্তান ফুলতলা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেনের জানাজা বুধবার আছরবাদ শিরোমণি খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুম শেখ আকরাম হোসেন প্রায় ১ মাস ডায়বেটিস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,১সন্তান ও ২ কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রাণী দাস ও খান জাহান আলী থানার ওসি সানওয়ার হোসাইন মাসুম এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আকরাম হোসেনকে গার্ড অফ অনার প্রদান করা হয়।জানাযায় নামাজে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফতের মজলিস সাখাওয়াত হোসেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর কায়ছেদ আলী, খান জাহান আলী থানা বিএনপির কাজী মিজানুর রহমান, ইকবাল হোসেন, ডক্টর মাহবুবুর ইসলাম , ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলু ভুঁইয়া, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুছ, অধ্যক্ষ এম এ দাউদ, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন,মুন্সি মইনুল ইসলাম, শেখ আব্দুস সালাম, ইকবাল হোসেন মিজান, অধ্যক্ষ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, তারেক হাসান মিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, ইমরান হোসেন ইমন, শাহাদাত জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা স ম রোজোয়ান আলী, আলমগীর হোসেন সহ রাজনৈতিক দলমত নির্বিশেষে
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বটিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করলো উপজেলা প্রশাসন
11 Aug 2026
বটিয়াঘাটায় অতিমাত্রায় লোডশেডিং এ অতিষ্ট জনজীবন
10 Aug 2026
বটিয়াঘাটা উপজেলায় সাচিবুনিয়া, গজালমারী ও সুরখালী গেটসংলগ্ন তিন খালে উচ্ছেদ অভিযান, দখলমুক্তে প্রশাসনের ধারাবাহিক কর্মসূচি
03 Aug 2026
সরকারি বিএল কলেজের বাস সড়ক দুর্ঘটনায় কবলিত আহত কয়েকজন
17 Jun 2026
দাকোপ পানখালী ফেরিঘাটে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ
24 Apr 2026