দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নিখোঁজের সাতদিন পর ডোবা থেকে প্রতিবন্ধী ভ্যানচালকের মর’দেহ উদ্ধার 

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 01 ডিসেম্বর, 2024 1 বার পঠিত
নিখোঁজের সাতদিন পর ডোবা থেকে প্রতিবন্ধী ভ্যানচালকের মর’দেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার, মোঃ রাসেল শেখ, কালিয়া, নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পরে ডোবা থেকে শওকত লস্কার (৫০) নামে এক বাক প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের কালিয়া -বড়দিয়া প্রধান সড়কের পাশের ডোবা থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধি ছিলেন। গত ২৪ নভেম্বর সন্ধায় নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে নিজের চালিত অটোভ্যানসহ সন্ধা ৭ টায় নিখোঁজ হয় সে। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন ২৫ নভেম্বর শওকত এর বড় ভাই লাভলু লস্কার নড়াগাতি থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করেন। নিখোঁজের ৭ দিন পরে রোববার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃরাশিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নেয়ার উদ্দেশ্যই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতনন্তের জন্য্চ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম