ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে সেক্রেটারির জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, স্টাফ রিপোর্টার, খুলনা
খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উত্তর অঞ্চলের ৪টি ইউনিয়নের সকল ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ দায়িত্বশীলদের সমাবেশ ধামালিয়া সামসুল করীম বাকের কলেজ সংলগ্ন ফারাহ্ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গতকাল সোমবার বিকাল তিনটার সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখতার হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এমরান হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা বায়তুল মাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম ও এড আবু ইউসুফ মোল্লা, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়রাম্যান মাও আবু জাফর মোল্লা, গাজী সাইফুল্লাহ, মাও হাবিবুর রহমান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম , বিএম আলমগীর হোসেন, আব্দুর রশিদ, মাও ফরহাদ আল মাহমুদ, মাষ্টার মোস্তাক চৌধুরী প্রমুখ।
এর আগে তিনি ডুমুরিয়া সাজিয়াড়া মাদ্রাসায় শিক্ষক ও আলেম ওলামা দের সাথে মতবিনিময় করেন এসময় জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাও মুস্তাক আহমেদ, সভাপতি অধ্যাপক মুফতি আবদুল কাইয়ুম জমাদার মাওলানা শহিদুল ইসলাম, মুফতি ফকরুল ইসলাম যশোরী, মাও আব্দুর রহমান, মাও আব্দুল গফ্ফার,মাও আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ।
সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাজিয়াড়া মসজিদে জোহরের নামাজ আদায় শেষে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বটিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করলো উপজেলা প্রশাসন
11 Aug 2026
বটিয়াঘাটায় অতিমাত্রায় লোডশেডিং এ অতিষ্ট জনজীবন
10 Aug 2026
বটিয়াঘাটা উপজেলায় সাচিবুনিয়া, গজালমারী ও সুরখালী গেটসংলগ্ন তিন খালে উচ্ছেদ অভিযান, দখলমুক্তে প্রশাসনের ধারাবাহিক কর্মসূচি
03 Aug 2026
সরকারি বিএল কলেজের বাস সড়ক দুর্ঘটনায় কবলিত আহত কয়েকজন
17 Jun 2026
দাকোপ পানখালী ফেরিঘাটে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ
24 Apr 2026