দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 03 ডিসেম্বর, 2024 1 বার পঠিত
দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, মোঃ রাসেল শেখ, কালিয়া, নড়াইল 

নড়াইলে নড়াগাতিতে হিন্দুত্ববাদী উগ্র জঙ্গী সংগঠন ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে হত্যা ও দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ টায় নড়াইলের নড়াগাতি থানার যোগানিয়া বাসস্ট্যান্ডে যোগানিয়া ডুমরিয়া সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর নৃশংস হত্যা কান্ডের বিচারে এবং দিল্লির শাসন কায়েমের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের কারিগর ইসকন নিষিদ্ধের দাবিতে ও সকল ষড়যন্ত্র বন্ধের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াগাতি থানা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নড়াগাতি থানা আহবায়ক মাওলানা মোজাহিদুল ইসলাম, হাফেজ মিনহাজুল ইসলাম, মুফতি আবু রায়হান,মুফতি মুত্তাকী খন্দকার।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঐসোনা ইউনিয়ন শাখার তদারকি মোঃ তনু শেখ, মুফতি আব্দুর রহিম,রবিউল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যোগানিয়া বাসস্ট্যান্ড থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম