তাহিরপুর থানার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ (নভেম্বর) বুধবার বিকাল ৩ টায় তাহিরপুর থানার হলরুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার ইনচার্জ (তদন্ত) মনিবুর রহমান পরিচালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলার আমীর অধ্যাপক মো: রুকন উদ্দিন, জামায়াত নেতা মোঃ সফিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল আলীম ইমতিয়াজ, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী,বিশিষ্ট লেখক ও সাংবাদিক মুহম্মদ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ তাহিরপুর উপজেলা বিএনপি’র সাবেক মানবাধিকার সম্পাদক রাকাব উদ্দিন ,জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, বিশিষ্ট সাংবাদিক মুশিউর রহমান, সমাজ কর্মী তৌহিদুল ইসলাম,হেফাজত ইসলামের উপজেলা সিনিয়র নায়েবে আমীর আবুল কাশেম,খেলাফত মজলিসের সভাপতি মুখলিছুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি নূর উদ্দিন, হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক নুর আহমদ, উপজেলার ইসকনের সভাপতি ভক্ত প্রিয় কৃষ্ণ দাস, হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি রতন গাঙ্গুলী ।
আরও বক্তব্য দেন উপজেলা বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
বিভিন্ন দল-বল নির্বিশেষে বক্তব্যের মাধ্যমে তাহিরপুর উপজেলার শান্তি কামনার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026