তাহিরপুর সীমান্তে বিদেশি অস্ত্রসহ তিন যুবক আ’টক
আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে বিজিবি। তারা উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার(০৬ ডিসেম্বর)দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকায় কয়লা আমদানি কারন আফসার উদ্দিনের কয়লা ডিপো থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বড়ছড়া গ্রামের আলতু মিয়ার ছেলে জালাল মিয়া ( ২০),আবুল মেকারের ছেলে রাজু মিয়া(২০) ও নুর আহমেদের ছেলে রাসেল মিয়া(২০)।
ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আব্দুল হান্নান আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,আফসার উদ্দিনের পরিতাক্ত কয়লা ডিপোতে অস্ত্র নিয়ে অবস্থান করছে তিন জন গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরও জানান,অস্ত্র গুলো আমরা চিন্তে পারছি না তবে স্নাইপার জাতীয় হবে। এই বিষয়ে অধিকতর যাচাই বাছাই ও বিষয় তদন্ত চলছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতদের ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির। তিনি আরও জানান,অস্ত্র গুলো বিষয়ে এখনি কিছু বলতে পারছি না তবে ধারনা করছি ইন্ডিয়ান হবে। আটক কৃতদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। তাদের ব্যাটালিয়নে আনা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026