হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা উপজেলা কমিটি গঠন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখায় মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। নারী শিক্ষা একাডেমি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন সবুজ কে সভাপতি। স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদ পএিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি মোঃ রুয়েল কামাল কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।
(৭ ডিসেম্বর) শনিবার বেলা ২ টায় বড়লেখা পৌর শহরে সংগঠনের কার্যালয় নেহার মার্কেটের দ্বিতীয় তলায় এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি এডভোকেট হারুন অর রশীদ, সহ সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী,
বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসা সহকারী অধ্যক্ষ আজাদ আহমদ চৌধুরীকে সহ সাধারণ সম্পাদক,জাহানারা বেগমকে সাংগঠনিক সম্পাদক, অলিউর রহমান মালন দপ্তর সম্পাদক, নজরুল ইসলামকে প্রবাসী বিষয়ক সম্পাদক, আজির উদ্দিনকে অর্থ সম্পাদক, শামীম আহমদকে প্রচার সম্পাদক নারায়ন কুর্মিকে সহ প্রচার সম্পাদক ও মোহাম্মদ নুর নবীকে নির্বাহী সদস্য করে
১৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে প্রেরন করা হয়েছে।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনে সিধান্ত হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026