দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 10 ডিসেম্বর, 2024 1 বার পঠিত
বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি 
বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ইসকন ইস্যুতে আয়োজিত এ সমাবেশে বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ এ সমাবেশে অংশ নেয়। চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা
বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন হেফাজাত ইসলামের নেতা মাওলানা আঃ মাবুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিক দলের
সাবেক সভাপতি সরদার লিয়াকত আলি, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী
সাদ্দাম দ্বীপ, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, জেলা যুবদলের সাবেক নেতা এ্যাডভোকেট সাজ্জাত হোসেন সহ ইউনিয়ান বিএনপির নেতৃবৃন্দরা।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ইসকন ইস্যুতে নানা ষড়যন্ত্র মোকাবেলা এবং যাতে এ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে কোন বিভেদ তৈরি না হয় সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। একইসঙ্গে দলমত নির্বিশেষে সাম্পদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ার আহবান জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম