বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি’হত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আশরাফুল (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুলনা-মাওয়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। এসময়, মোটরসাইকেলে থাকা আশরাফুলের ভাইয়ের ছেলে রনি (১৫) গুরুত্বর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত আশরাফুল সাতক্ষিরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, ভাতিজাকা নিয়ে খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে সাতক্ষিরা যাচ্ছিলেন আশরাফুল। ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে পর্যটক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক আশরাফুলের মৃত্যু হয়। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ধাক্কা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বটিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করলো উপজেলা প্রশাসন
11 Aug 2026
বটিয়াঘাটায় অতিমাত্রায় লোডশেডিং এ অতিষ্ট জনজীবন
10 Aug 2026
বটিয়াঘাটা উপজেলায় সাচিবুনিয়া, গজালমারী ও সুরখালী গেটসংলগ্ন তিন খালে উচ্ছেদ অভিযান, দখলমুক্তে প্রশাসনের ধারাবাহিক কর্মসূচি
03 Aug 2026
সরকারি বিএল কলেজের বাস সড়ক দুর্ঘটনায় কবলিত আহত কয়েকজন
17 Jun 2026
দাকোপ পানখালী ফেরিঘাটে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ
24 Apr 2026