জামালগঞ্জে আ.লীগ নেতা আব্দুল হক গ্রে’ফতার
স্টাফ রিপোর্টার, মোঃ আরিফুল ইসলাম মুরাদ, নেত্রকোনা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় আ.লীগ নেতা আব্দুল হক কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাতটায় তার বাড়ি সুজাতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল হক জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত ফাজিল মিয়ার ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক স¤পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা ও ৩টি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন আছে।জামালগঞ্জ থানায় একটি নাশকতার মামলার আসামী হিসেবেও আব্দুল হকের নাম রয়েছে। যা বর্তমানে চার্জশীটের জন্য সুনামগঞ্জ সিআইডি পুলিশে তদন্তাধীন রয়েছে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ.ম কামাল হোসেইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় আব্দুল হককে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026