বুদ্ধিজীবী দিবসে সাঁতার প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার, মাহমুদ কাজী, বাগেরহাট
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের
মিঠাপুকুরে ব্যতিক্রমধর্মী এই আয়োজনের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস।
তিনটি গ্রুপে বিভিন্ন বয়সের ২৪ জন সাঁতারু এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। সাতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
জেলা ছাত্রদল নেতা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান, পৌর বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থা সাবেক সাধারন সম্পাদক সেকেন্দার হোসেন, সদর থানার আহবায়ক ডাঃ হাবিবুর রহমান সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা শেখ মঈন উদ্দিন আহমেদ, ছাত্রদল নেতা আল ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, দীর্ঘদিন বাগেরহাটে কোন খেলাধুলার আয়োজন নেই যার কারণে যুবসমাজ মাদকের দিকে আকৃষ্ট হচ্ছে। ছাত্রদলের উদ্যোগে আজকের এই সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে মানুষের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বটিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করলো উপজেলা প্রশাসন
11 Aug 2026
বটিয়াঘাটায় অতিমাত্রায় লোডশেডিং এ অতিষ্ট জনজীবন
10 Aug 2026
বটিয়াঘাটা উপজেলায় সাচিবুনিয়া, গজালমারী ও সুরখালী গেটসংলগ্ন তিন খালে উচ্ছেদ অভিযান, দখলমুক্তে প্রশাসনের ধারাবাহিক কর্মসূচি
03 Aug 2026
সরকারি বিএল কলেজের বাস সড়ক দুর্ঘটনায় কবলিত আহত কয়েকজন
17 Jun 2026
দাকোপ পানখালী ফেরিঘাটে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ
24 Apr 2026