চোরদের আর নির্বাচিত করবেন না…… উপদেষ্টা সাখাওয়াত
মোঃ শাকিল খান রাজু ক্রাইম রিপোর্টার ভোলা
নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই, এরপর নির্বাচন হবে। চোরদের আর নির্বাচিত করবেন না। দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না। আপনারা সব দেখেছেন, সব জানেন-একজন ভালো মানুষকে আনেন। যারা নিঃস্বার্থভাবে আপনাদের সঙ্গে থেকে কাজ করে, এরকম লোককে ভোট দেবেন।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের ঢালচরে নবনির্মিত ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আমার দুঃখ লাগে এ দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এ টাকাগুলো দেশে থাকলে দেশের আরও উন্নতি হতে পারতো, এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয়। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে যদি বলি এটাকে নির্মূল করবো, তাহলে এটা অসম্ভব। দুর্নীতি রক্তের সঙ্গে মিশে গেছে। এটাকে অভ্যাস বলবো নাকি আল্লাহর গজব সেটা আল্লাহই জানেন।
এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, সাবেক জ্বালানি সচিব নাজিমউদ্দীন চৌধুরী, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
ঘাটাইলকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে থানা পুলিশ: ওসি মোকছেদুর রহমান
13 Aug 2026
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে উখিয়া উপজেলায়
05 Aug 2026
সুনামগঞ্জ পৌরসভাকে মাদক মুক্ত উন্নয়নশীল স্মার্ট মডেল হিসেবে গড়তে চাই..সম্ভাব্য মেয়র প্রার্থী সালাউদ্দিন
10 Jul 2026
মঠবাড়ীয়া উপজেলা বিএনপির কর্মী সভা-২০২৫
12 Mar 2025
রাজীবপুরে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত
13 Feb 2025