কানাইঘাটে পূর্ব শত্রুতার জেরে একজনকে কূপিয়ে হত্যা
রফিক আহমেদ স্টাফ রিপোর্টার কানাইঘাট:– সিলেটের কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করে লাশ সুরমা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়।
গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় সাতবাঁক ইউনিয়নের লোভারমূখ বাজারের পাশে এ ঘটনাটি ঘটেছে। নিহত সালিক আহমদ (৪৮) কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লোভারমূখ বাজার থেকে কেনাকাটা শেষ করে বাড়ির উদ্দ্যেশ্যে রওয়ানা দিয়েছিলেন সালিক আহমদ। সুরমা নদীর পাশে আসা মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা ৮ থেকে ৯ জন দূর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে সালিককে কুপিয়ে খুন করে লাশ সুরমা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, সালিক আহমদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
হত্যাকান্ডের কারণ সম্পর্কে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা করা হলে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026