দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নেছারাবাদে পালিত হলো আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 24 জানুয়ারী, 2025 1 বার পঠিত
নেছারাবাদে পালিত হলো আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী

 

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার নেছারাবাদ :- শুক্রবার (২৪ জানুয়ারি) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হলো জিয়া পরিবারের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেছারাবাদ উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বর্তমান নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেছারাবাদ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ মাহামুদুল হাসান বাবু।নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা মৃধা। নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ তপু রায়হান। নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য মোঃ সাগর তালুকদার সজিব। নেছারাবাদ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিলন মৃধা। নেছারাবাদ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সজল বাহাদুর সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন- নেছারাবাদ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর আহবায়ক- মোঃ রাহাদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে দেশের স্বার্থে অগ্রণী ভূমিকা রেখে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক মাঠে দলকে এগিয়ে রাখার উদাত্ত আহ্বান জানান এবং মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম