দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

জুলাই বিপ্লবে শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের ব্যবস্থা পিরোজপুর জেলা প্রশাসকের

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 27 জানুয়ারী, 2025 1 বার পঠিত
জুলাই বিপ্লবে শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের ব্যবস্থা পিরোজপুর জেলা প্রশাসকের

আবু রায়হান সোহেল স্টাফ রিপোর্টার —
নেছারাবাদ :- পিরোজপুরের নেছারাবাদে জুলাই বিপ্লবে শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থান হিসেবে মালামাল সহ দোকানের ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম খান। ইমাম হোসেন নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাহমুদকাঠি গ্রামের মৃত মোঃ আফসার উদ্দিনের ছেলে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি মনোহরি দোকানের মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করেন।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শাহবাগে ১১ই জুলাই পুলিশের লাঠিচার্জে আহত হন ইমাম হোসেন। এ সময় তার বাঁম হাত ভেঙে যায়। পরবর্তীতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক তাকে একটি দোকান ঘরের ব্যবস্থা করে দেন।

মালামাল সহ দোকান পেয়ে জুলাই বিপ্লবে আহত মোঃ ইমাম হোসেন বলেন, আমি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতাম। ১১ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নবাবপুর থেকে রাজমিস্ত্রি কাজের জন্য ঢাকা শাহবাগ চত্বরে পৌঁছালে আকস্মিক বেপরোয়া ভাবে পুলিশ আমার উপরে লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আমি মারাত্মকভাবে আহত হই। একপর্যায়ে আমার বাম হাত ভেঙে যায়। আমি এখন ভারী কাজ করতে পারি না, তাই জেলা প্রশাসক মহোদয় আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। সরকারের অনুগ্রহে আমি এখন আমার পরিবারকে নিয়ে বেঁচে থাকার উপায় খুজে পেয়েছি।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ দেশ প্রতিদিনকে বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে নেছারাবাদ উপজেলায় কর্মসংস্থানের জন্য ইমাম হোসেনকে কিছু মালামাল ও একটি দোকানের ব্যবস্থা করে দিয়েছি। জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ নাছির উদ্দিন তালুকদার, স্বরুপকাঠি পৌর জামায়াতে ইসলামের আমির মোঃ জহির উদ্দিন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ হারিসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ছাত্র জনতা।

 

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
জাতীয়

বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro

22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
জাতীয়

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা

18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
জাতীয়

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ

17 Aug 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জাতীয়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

12 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
জাতীয়

মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী

11 Aug 2026
সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি  আদালতে রাষ্ট্রপক্ষের দাবি হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন কারাগারে
জাতীয়

সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি আদালতে রাষ্ট্রপক্ষের দাবি হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন কারাগারে

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম