অবৈধভাবে ফসলী জমির মাটিকাটা প্রতিরোধে ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট এর অভিযান
আনোয়ার হোসেন জুয়েল (ফেনী)
১০ ই ফেব্রুয়ারী – ২০২৫ ইং সোমবার ইটভাটা প্রস্তত ও ভাটা স্হাপন নিয়ন্ত্রণ আইন – ২০১৩ ইং এর অধ্যাদেশ মোতাবেক ফেনী সদর উপজেলা ফাজিলপুরে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর , বাংলাদেশ সেনাবাহিনী , ফেনী জেলা পুলিশ , ফায়ার সার্ভিস ফেনী সার্বিক সহযোগিতায় সহকারী কমিশনার ভুমি ফেনী সদর ও ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এই অভিযানে অভিযানিক দল ফেনীর ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুরের আমিন ব্রিকসে অভিযান পরিচালনা করে তাদের হাল সনের নবায়ন কৃত লাইসেন্স না থাকায় এবং বেআইনি ভাবে ফসলি জমির টপ সয়েল মাটি কেঁটে সংগ্রহ রাখার দায়ে ৭,৫০, ০০০/= টাকা অর্থদন্ড সহ একটি মামলা দায়ের করেন । পরবর্তীতে অভিযানিক দল পশ্চিম ফাজিলপুর খাইয়ারায় অবস্থিত খাইয়ারা ব্রিকস -১য়ে অভিযান পরিচালনা করে দীর্ঘদীন লাইসেন্স বিহীন ভাবে ইটভাটা পরিচালনার দায়ে এবং অবৈধ ভাবে ফসলি জমির টপ সয়েল মাটি সংগ্রহের দায়ে নগদ ১,০০, ০০০ /= টাকা অর্থদন্ড প্রদান সহ উক্ত ইটভাটা গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালতের অভিযান দল ।
এই অভিযানিক সফলতা ওসত্যতা যাচাইয়েের নিমিত্তে সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সজীব তালুকদার সাথে যোগাযোগ করা হয়েছে হলে তিনি জানান আমরা বর্তমান সরকারের আইন অনুযায়ী এবং জেলা প্রশাসকের নির্দেশে আমাদের ফসলি জমির টপ সয়েল রক্ষায় এবং অবৈধ ও অনুমোদন বিহীন ইটভাটা সমুহের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং আগামীতেই থাকবে ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
17 Aug 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
12 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
11 Aug 2026