দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

আরএমপি সদর দপ্তরে রাজশাহী বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইজিপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 10 ফেব্রুয়ারি, 2025 1 বার পঠিত
আরএমপি সদর দপ্তরে রাজশাহী বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইজিপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবুল বশার চট্টগ্রাম

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৩:৪৫ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম মহোদয়।
আইজিপি মহোদয় আরএমপি সদর দপ্তরে পৌঁছালে তাঁকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) জনাব মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
সভায় রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় আইজিপি মহোদয় বর্তমানে সারাদেশের অস্থিতিশীলতা প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফলপ্রসূ করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে সকাল সাড়ে ১১ টায় তিনি রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে রাজশাহী’র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলামসহ রাজশাহী বিভাগের বাংলাদেশে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম