সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
কাজী আনোয়ার হোসেন
জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরবাড়ি ও মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে
আসলাম চৌধুরীর নির্দেশে
ক্ষতিগ্রহস্হদের মধ্যে চালের বস্তা সহ বিভিন্ন খাদ্য সামগ্র বিতরণ করেন উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর,সদস্য সচিব মোঃ মোরছালিন,যুগ্ম আহবায়ক সালামত উল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমদ সলু, উপজেলা জন্মষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব সুনেন্দ্র ভট্রাচার্য্য, কুমিরা ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব,পৌর যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দীন,ছাত্রদলের আহবায়ক জিকো,সদস্য সচিব মোঃ সিফাত সহ অন্যান্য নেতৃবৃন উপস্হিত ছিলেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলি, সাবেক উপজেলা আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত আমীর মো. তাহের এবং সীতাকুণ্ড পৌরসভার সেক্রেটারি মাহমুদ জুয়েল।
এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাউল আলম রাসেল, সীতাকুণ্ড পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদ করিম, জামায়াত মনোনীত ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন তারা।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি উদ্যোগে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
######
কাজী আনোয়ার হোসেন
০১৮৮৩৩১৩৫৭২
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
12 Aug 2026