দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সীতাকুণ্ডে জাহাজভাঙা লোহার ওজনে কারসাজির অভিযোগ, আটক ৪

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 11 আগস্ট, 2026 1 বার পঠিত
সীতাকুণ্ডে জাহাজভাঙা লোহার ওজনে কারসাজির অভিযোগ, আটক ৪

মোঃ ওমর ফারুক রাজু, চট্টগ্রাম প্রতিনিধিঃ

১২ টন দেখিয়ে ১৪ টন লোহা পাচারের অভিযোগ; ব্যবস্থাপক-হিসাবরক্ষকসহ চারজন আদালতে

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ম্যাক কর্পোরেশন শিপইয়ার্ডে জাহাজভাঙা লোহার ওজন পরিমাপে কারসাজি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিপইয়ার্ডের ব্যবস্থাপক, পরিমাপক, হিসাবরক্ষক ও এক লোহা ক্রয়কারী ব্যবসায়ী প্রতিনিধিসহ চারজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ম্যাক কর্পোরেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম, পরিমাপক মনির আহমেদ মুন্না, হিসাবরক্ষক ওমর ফারুক সোহেল এবং লোহা ক্রয়কারী ব্যবসায়ী মো. রোকন উদ্দিন (শিমুল)। তবে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শিপইয়ার্ডের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেমের অভিযোগ, দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মকর্তা-কর্মচারী হওয়ায় তিনি তাদের কখনো সন্দেহের চোখে দেখেননি। বরং দায়িত্ব পালনের পাশাপাশি তাদের বিভিন্ন সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছিল। সম্প্রতি জাহাজভাঙা লোহার ওজন নিয়ে অসঙ্গতি ধরা পড়ার পর বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে একের পর এক অনিয়মের তথ্য সামনে আসে।

ইয়ার্ড মালিকের দাবি, গত ২৭ জুলাই একটি গাড়িতে ১৩ টন লোহা থাকা সত্ত্বেও হিসাবপত্রে ১২ টন দেখানো হয়। এরপর থেকেই লোহার ওজন নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে ইয়ার্ড থেকে মালামাল বের করার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

মাস্টার আবুল কাশেম জানান, নির্দিষ্ট বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারসহ কয়েক দিন ইয়ার্ড থেকে মালামাল বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা ছিল। কিন্তু তার অনুমতি ছাড়াই একটি লোহাবাহী গাড়ি ইয়ার্ড থেকে বের করে দেওয়া হয়।

ওই গাড়ির নম্বর জানতে চাইলে সংশ্লিষ্টরা ঢাকা মেট্রো-ট ১৬-৮৫৫৭ নম্বরটি জানান বলে অভিযোগ করেন তিনি। পরে খোঁজ নিয়ে গাড়িটির প্রকৃত নম্বর ঢাকা মেট্রো-ট ১৬-৮৭৫৭ বলে জানা যায়। অর্থাৎ গাড়ির নম্বরের মাঝের দুটি অঙ্ক পরিবর্তন করে ভুল তথ্য দেওয়া হয়েছিল বলে দাবি করেন ইয়ার্ড মালিক।

এরপর কুমিরা ঘাটঘর সড়কে একটি লোহাবাহী ট্রাক কাদায় আটকে থাকার খবর পান তিনি। ঘটনাস্থলে গিয়ে চালকের সঙ্গে কথা বললে চালক ট্রাকটি ম্যাক কর্পোরেশন শিপইয়ার্ড থেকে বের হওয়ার কথা জানান।

পরে ট্রাকটি অন্য একটি ইয়ার্ডের ওজনযন্ত্রে পরিমাপ করা হলে ওজন পাওয়া যায় ১৪ টন। এরপর ম্যাক কর্পোরেশনের নিজস্ব ওজনযন্ত্রেও ট্রাকটির ওজন পরিমাপ করা হয়। সেখানেও ১৪ টন ওজন পাওয়া যায় বলে দাবি করেন শিপইয়ার্ড কর্তৃপক্ষ।

তবে শিপইয়ার্ডের হিসাবরক্ষকের খাতায় ওই গাড়িতে লোহার পরিমাণ ১২ টন দেখানো হয়েছিল বলে অভিযোগ মালিকের। এতে দুই টন লোহার ওজনের গরমিল ধরা পড়ে।

শিপইয়ার্ডের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেমের অভিযোগ, শুধু ওই একটি গাড়িতেই নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন গাড়িতে দুই থেকে পাঁচ টন পর্যন্ত লোহার ওজন কম দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়ে থাকতে পারে। গত তিন বছরের হিসাব পর্যালোচনা করলে এ ধরনের অনিয়মের পরিমাণ আরও বড় হতে পারে এবং কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য বেরিয়ে আসতে পারে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর গত ৭ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে চারজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও হিসাবপত্র পর্যালোচনার মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, শিপইয়ার্ডের মালামাল চুরির অভিযোগে চারজনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্তে এখন মূল প্রশ্ন লোহার ওজন কম দেখিয়ে কতদিন ধরে এ ধরনের অনিয়ম চলছিল এবং এতে আর্থিক ক্ষতির প্রকৃত পরিমাণ কত? তদন্ত শেষ হলেই এর বিস্তারিত জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026
নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম