কমলগঞ্জে জেমস্ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
সোমবার, 10 ফেব্রুয়ারি, 2025
1 বার পঠিত
মোঃ নাজিম মিয়া মৌলভীবাজার
কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে জেমস্ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও ক্রীড়া সংগঠক জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
এছাড়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আবু ইব্রাহীম জমসেদ। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
শুভেচ্ছা ও অভিনন্দনমৌলভীবাজারের মাটি ও মানুষের নেতা,, জননেতা জনাব এম.নাসের রহমান (এম,পি)
21 Aug 2026
বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প 👁️✨ ৭নং কুমিরা ইউনিয়ন ( ১থেকে ৯নং ওয়ার্ড)
18 Aug 2026
আজ সুনামগঞ্জ সদর সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম
11 Aug 2026
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
10 Jul 2026
মানবিক ও সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় সোহানা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী
17 May 2026