দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গত এক সপ্তাহে ২৩ বাংলাদেশিসহ ২৭৮ জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 10 ফেব্রুয়ারি, 2025 1 বার পঠিত
গত এক সপ্তাহে ২৩ বাংলাদেশিসহ ২৭৮ জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

মো:নুুরুল ইসলাম সুজন মালয়েশিয়া প্রতিনিধি_ :

মালয়েশিয়ায় অভিবাসন বিষয়ক অপরাধে বিভিন্ন সময় আটক হওয়া ২৩ বাংলাদেশিসহ ২৭৮ জন বন্দিকে সাজা শেষ হওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর অভিবাসন বিভাগ।

রোববার (৯ ফেব্রুয়ারি) জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, জোহর রাজ্যের পেকান নেনাস ডিপো থেকে গত এক সপ্তাহে ২৩ বাংলাদেশিসহ ২৭৮ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তাদের তালিকায় ২৩ জন বাংলাদেশি ছাড়াও ২৩০ ইন্দোনেশীয়, ১৭ জন পাকিস্তানি, ৬ জন ভারতীয়, ১ জন কলম্বিয়ান ও একজন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন। একই সঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের সবাইকে নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের ফেরত পাঠানো হয়েছে।

বন্দিদের সঞ্চয় এবং তাদের নিজ নিজ পরিবারের খরচে প্রত্যেক বন্দির প্রত্যাবাসনের টিকিটের অর্থায়ন করা হয়েছে বলে জানায় অভিবাসন বিভাগ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম