দৌলতপুরে সাবেক ইউপি চেয়ারম্যান বাবু গ্রেফতার
মো: সাজ্জাদ আলী দৌলতপুর,কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ তা নিশ্চিত করেননি। শনিবার গভীর রাতে উপজেলার রিফাইতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জামিরুল ইসলাম বাবু রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। সাবেক চেয়ারম্যান গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন জামিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
17 Aug 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
12 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
11 Aug 2026