শাল্লায় দুই ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার
মোঃ ফারুক মিয়া শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় অপারেশন ডেভিল হান্টে দুই ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও বিশ্বজিত চৌধুরী নান্টুকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে শাল্লা সদর থেকে গ্রেফতার করে তাদেরকে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়।
এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, দুই ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও বিশ্বজিত চৌধুরী নান্টুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
জানাযায়, দেশে বর্তমান অপারেশন ডেভিল হান্ট নামক যে অভিযান চলছে তারই প্রেক্ষিতে দুই জনকে গ্রেফতার করা হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে। তবে আব্দুস সাত্তার মিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ০৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। অন্যদিকে বিশ্বজিত চৌধুরী নান্টু উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ০৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
17 Aug 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
12 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
11 Aug 2026