দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য করা আলোচিত সেই ওয়ার্ড বয়ের বদলি

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 12 ফেব্রুয়ারি, 2025 1 বার পঠিত
মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য করা আলোচিত সেই ওয়ার্ড বয়ের বদলি

আনিচুল ইসলাম জার্মান, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য করা আলোচিত ওয়ার্ড বয় সোহেল শেখ এর বদলি আদেশ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের স্বাঃ অধি/প্রশা-২/৪র্থ শ্রেণী ৪৯/২০১৪ (অংশ -২)/৬০৩ নং স্মারক মুলে মোঃ সোহেল শেখ (নিজ বেতনে) জমাদ্দার/সর্দার কে গোপালগঞ্জ সদর হাসপাতাল হতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ বদলির আদেশ জারি করে।

অপরদিকে ওয়ার্ড বয় (নিজ বেতনে) জমাদ্দার সোহেল শেখ তার বদলি ঠেকিয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে থাকতে জোর তদবির করলেও সফল হয়নি। বাধ্য হয়েই গত সোমবার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছ থেকে রিলিজ নিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে ওয়ার্ড বয় সোহেল শেখ দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে টাকার বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য করে আসছে। তার দেওয়া বানোয়াট সার্টিফিকেটে গোপালগঞ্জ জেলার অসংখ্য নিরপরাধ মানুষ দীর্ঘদিন ধরে কারাবরণ করছে। আবার তার ঠেকিয়ে দেওয়া সার্টিফিকেটের কারনে অনেক অপরাধী অপরাধ করেও পার পেয়ে যাওয়ার অসংখ্য ঘটনা ঘটেছে। অপরদিকে সঠিক মেডিকাল সার্টিফিকেট না পেয়ে বিচার থেকে বঞ্চিত হয়েছেন হাজার হাজার নিরিহ মানুষ।

এছাড়াও সে তথ্য গোপন করে নকল কাগজপত্র তৈরি করে গোপালগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের ঘুষ দিয়ে ওয়ার্ড বয় থেকে জমাদ্দার/সর্দার পদে পদোন্নতি নিয়েছেন।

সোহেল শেখ ও মেডিকেল সার্টিফিকেটের বিষয় নিয়ে জেলা জুড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা দীর্ঘদিনের। এবিষয়ে দৈনিক দেশ প্রতিদিন পত্রিকা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও অজানা কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রকারে দৃশ্যমান কার্যক্রম গ্রহণ করেনি। হটাৎ এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী রোগীর সার্টিফিকেট পরিবর্তন করার ঘটনায় হ্যাপি বেগম দুর্নীতি দমন কমিশন, সেনাবাহিনী, জেলা প্রশাসক ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। নড়েচড়ে বসে অভিযোগ পাওয়া সকল দপ্তরের কর্মকর্তারা। এবিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গোপালগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে দুদক গোপালগঞ্জ এর উপ-পরিচালক মশিউর রহমান ওয়ার্ড বয় সোহেল শেখ কর্তৃক সার্টিফিকেট বাণিজ্য ও হাসপাতালের বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করে অনিয়ম করার প্রাথমিক সত্যতা পান বলে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ বিষয়ে দুদকের পক্ষ থেকে মামলা রুজু করার বিষয়েও সাংবাদিকদের আশ্বস্ত করেছিলেন। তবে অভিযানের তিনমাস পেরিয়ে গেলেও অজানা কারণে দুদকের পক্ষ থেকে এখন পর্যন্ত সোহেল শেখের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।

উল্লেখ্য, ওয়ার্ড বয় সোহেল শেখ পুলিশ কেসের মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য করে গোপালগঞ্জে কয়েকটি বাড়ি, ঢাকায় একাধিক ফ্লাট সহ নামে বেনামে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছেন। সে টাকার গরমে দেড় লাখ টাকা মূল্যের কুকুর ও ৮০ হতে ১লাখ টাকা মূল্য মানের কবুতর পালন করেন। এছাড়াও সে পূর্বে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সদস্য পরিচয় দিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতাদের সাথে দহরম মহরম সম্পর্ক গড়ে তুলেও বর্তমানে সুর পাল্টে বিএনপির নেতাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
জাতীয়

বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro

22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
জাতীয়

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা

18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
জাতীয়

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ

17 Aug 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জাতীয়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

12 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
জাতীয়

মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী

11 Aug 2026
সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি  আদালতে রাষ্ট্রপক্ষের দাবি হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন কারাগারে
জাতীয়

সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি আদালতে রাষ্ট্রপক্ষের দাবি হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন কারাগারে

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম