দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রোড ক্র্যাশ প্রতিরোধে পুলিশের দক্ষতা বাড়াতে ‘রোড পুলিশিং লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 13 ফেব্রুয়ারি, 2025 1 বার পঠিত
রোড ক্র্যাশ প্রতিরোধে পুলিশের দক্ষতা বাড়াতে ‘রোড পুলিশিং লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত

আবুল বশার,চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৬০ জন কর্মকর্তাকে ‘রোড পুলিশিং লিডারশিপ’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। এই কর্মশালার মূল লক্ষ্য ছিলো সড়কে শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের রোড ক্র্যাশ প্রতিরোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কলাকৌশলের সাথে পরিচয় করিয়ে দেওয়া। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) এর কার্যক্রমের অংশ হিসাবে জিআরএসপি ১১ ও ১২ ফেব্রুয়ারি কর্মশালাটি পরিচালনা করে। দুই-দিনব্যাপী কর্মশালার প্রতিদিন ৩০ জন পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪ জন প্রকৌশলী এবং বিআরটিএ’র ২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় পুলিশ কর্মকর্তারা রোড ক্র্যাশের বিভিন্ন ঝুঁকি, যেমন বেপরোয়া গতি, ড্রিংক ড্রাইভ ইত্যাদি সম্পর্কে জানতে পারেন এবং এসব পরিস্থিতি মোকাবেলায় তাদের করণীয় বিষয়েও ধারণা পান। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে অনুসরণীয় পদ্ধতিগুলো তাদের সামনে তুলে ধরা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আসফিকুজ্জামান আকতার। সেই সাথে তিনি সড়ক নিরাপত্তার স্থানীয় পরিস্থিতি এবং ঝুঁকিগুলোর ওপর একটি সেশন পরিচালনা করেন। জিআরএসপি’র সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা পিটার জোন্স এবং রোড সেফটি এনফোর্সমেন্ট স্পেশালিস্ট অ্যাল স্টুয়ার্ট কর্মশালাটি পরিচালনা করেন। এই প্রশিক্ষণে, তারা বিশ্বব্যাপী স্বীকৃত ‘সেফ সিস্টেম’ পদ্ধতি অনুসরণ করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেন এবং কার্যকর ভাবে সড়ক আইন বাস্তবায়নে পুলিশের করণীয় সম্পর্কে আলোকপাত করেন। কর্মশালায় ট্রাফিক সার্জেন্ট, উপ-পরিদর্শক, পুলিশ পরিদর্শক, সহকারী পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আসফিকুজ্জামান আকতার অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের কোঅর্ডিনেটর লাবিব তাজওয়ান, এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন ও সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ। রোড ক্র্যাশ প্রতিরোধে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে এটা ৫ম কর্মশালা। এর আগে চারটি কর্মশালায় ২৭৮ জন পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম