সীতাকুন্ড জাতীয় মহাতীর্থে শ্রী শ্রী চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী উৎসব ও মেলা উপলক্ষে জেলা পুলিশের সাথে অনুষ্ঠান পরিচালনা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত
আবুল বাসার, চট্টগ্রাম
১৪/০২/২০২৫ ইং তারিখ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম- সেবা।
পুলিশ সুপার মহোদয় মেলা উদযাপন কমিটিকে চট্টগ্রাম জেলার ঐতিহ্য ধরে রেখে শান্তিপূর্ণভাবে সবার সহযোগিতার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পাদনে সকলের সহযোগিতা কামনা করেন এবং করনীয় বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট দিক-নির্দেশনা প্রদান করেন।
চন্দ্রনাথ ধাম বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি প্রাচীন তীর্থস্থান, যা সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র। প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে এখানে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এখানে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থী অংশগ্রহণ করেন।
উক্ত সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল), অফিসার ইনচার্জ সীতাকুণ্ড মডেল থানা ও টিআই প্রশাসন এবং শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম শিব চতুদর্শী মেলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026