চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হতে ছিনতাই পরিকল্পনা কালে বিপুল পরিমান দেশী অস্ত্রসহ একজন ছিনতাইকারী’কে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম
আবুল বাশর,চট্টগ্রাম
১৬/০২/২০২৫ ইং তারিখ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের প্রতিষ্ঠাকাল ২৬ মার্চ ২০০৪ সাল থেকে অদ্যাবধি দেশব্যাপী বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় ৬,৭৬১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৪,৬৯৪ জন গ্রেফতারসহ ২০,৩৪২টি অস্ত্র, ২,৬৯,৯২১ রাউন্ড গোলাবারুদ ও ৭,৪৭৬.১ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং ১ লক্ষ ৫০ হাজারের অধিক মাদক কারবারি গ্রেফতারসহ ৬,২৯২ কোটি টাকা মূল্যমানের মাদক উদ্ধার করে র্যাব। পাশাপাশি ৫,৬৭৮ জন অপহরণকারী গ্রেফতারসহ ৪,১৬৬ জন ভিকটিম উদ্ধার এবং মানবপাচারকারী ১,৮০৪ জন গ্রেফতারসহ ১,৪৫৭ জন ভিকটিম উদ্ধার, ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার ১৫,৭০৩ জন, জলদস্যু ও বনদস্যু গ্রেফতার ৯৯০ জন, বিভিন্ন প্রকার প্রতারণারদায়ে গ্রেফতার ৭,৬৪৭ জনসহ অন্যান্য অপরাধে ২৮,৭৮০ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন অপরাধে দেশব্যাপী র্যাব কর্তৃক ৯৬,৫০৭টি মামলা রুজু করা হয়েছে এবং র্যাব ফোর্সেস কর্র্তৃক এ পর্যন্ত তদন্তকৃত ও তদন্তাধীন ২,৫০০টি মামলা রয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ০৫ আগস্ট ২০২৪ তারিখ হতে অদ্যাবধি দেশব্যাপী বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৩৮২ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১১৮ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৮০ জন গ্রেফতারসহ ৪৮৪টি অস্ত্র, ২০ হাজারের অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ১ হাজারের অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমান মাদক উদ্ধার করে র্যাব। পাশাপাশি ১২৭ জন অপহরণকারী গ্রেফতারসহ ১১৪ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার ২০৮ জন, জেল পলাতক ১১৮ জনসহ অন্যান্য অপরাধে ৮৭৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধরাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র সহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ২১৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মধ্যম মার্দাশা সিকদার বাড়ি এলাকায় পৌছালে র্যাবের উপস্থিতি টেরপেয়ে কতিপয় ব্যক্তি কৌসূলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র্যাব সদস্যরা আসামী মোঃ রাসেল (২৬), পিতা-শাহ আলম, সাং- বুলগাও,থানা-বায়োজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম’কে আকট করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী কালে তার পরিহিত প্যান্টের কোমড়ে হতে একটি প্লাস্টিকের তৈরি কালো রংয়ের অস্ত্র সদৃশ খেলনা পিস্তল এবং ০১ টি লোহার তৈরি রামদা সহ বর্নিত স্থান থেকে কাঠের বাটযুক্ত সেভেন গিয়ার বিশিষ্ট ০১টি ধারালো চাকু, একটি স্টীলের তৈরী বাটন, ০১টি লোহার তৈরী ছেনি উদ্ধার সহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে এবং তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজস দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সাধারন পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে, স্বর্ণালংকার, মোবাইল ফোন , নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026