মিরসরাই জোরপূর্বক প্রতিবেশীর ফলন গাছ কেটে নেওয়ার অভিযোগ
এম রাসেল চৌধুরী,চট্টগ্রাম মিরসরাই
চট্টগ্রাম মিরসরাই উপজেলার ইশাখালি ইউনিয়নের মুন্সীগ্রামে জোরপূর্ব কিছু গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, শনিবার বিকেলে মুন্সিগ্রাম এর বিবি হাজেরার নিজ বসত বাড়িতে, জায়গা জমি নিয়ে বিরুদ্ধের জেরে বিবি হাজেরা বেগমের এজমালি সম্পত্তির অংশীদারের জায়গা থেকে কিছু ফলন গাছ কেটে ফেলার অভিযোগ সত্য প্রমান পাওয়া গেছে, এতে মোহাম্মদ হারুন নামে এক ব্যক্তির বিষয়ে অজ্ঞাত কিছু নামধারী ব্যক্তির নামে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগও করা হয়েছে, ভুক্তভোগী বিবি হাজরা বলেন আমার স্বামী মোঃ জয়নাল আবদীন সে খুব অসুস্থ, আমার দেবররা কেউ বাড়িতে থাকে না, এই সুযোগে প্রতিবেশী মৃত রফিকুজ্জামানের ছেলে মোঃ হারুন জোরপূর্বক আমাদের সীমানার কিছু গাছ কেটে ফেলে, কেটে ফেলা গাছের মূল্য আনুমানিক এক লক্ষ টাকা, আমরা বাধা দিলে মেরে ফেলার হুমকিও দে, এ সময় আমাদের বাড়িতে কোন পুরুষ লোক না থাকায়, আমার ৫ জ্বা ও ছেলেসন্তান সহ আমাদের ছেলেমেয়ে নিয়ে খুবই আতঙ্ক নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই আমি, সবার পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করি, এ বিষয়ে মোহাম্মদ হারুন বলেন, বাদী-বিবাদী আমরা উভয়ের চাচাতো জেটাতো একই বাড়ির লোক, পুকুর সংস্কার করতে গিয়ে গাছগুলি কাটা হয়েছে, তবে গাছ গুলি কার হারুন সেটা তিনি নিজেও সঠিক জবাব দেননি, বাদীর জবানবন্দী অনুযায়ী বুঝা গেল, গাছ এবং জায়গার মালিক ওয়ারিশ সূত্রে হাজেরা বেগমের পরিবারের,এই বিষয়ে জোরারগন্জ থানার উপ-পরিদর্শক হান্নান আল মামুন বলেন ইছাখালীতে গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026