জয়পুরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্রের মোকাবেলা দাবিতে সমাবেশ
আব্দুর রহিম, জয়পুরহাট
জয়পুরহাট জেলা বিএনপি ( জাতীয়তাবাদী) দলের আয়োজনে ২২শে ফেব্রুয়ারী ২০২৫ শনিবার আবুল কাশেম ময়দানে বেলা ৩ টায় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে নিত্যে প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্ধগতি,আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্রের মোকাবেলা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কাউন্সিল সদস্য চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব হারুন অর রশিদ হারুন তিনি তার বক্তব্যে বলেন ফ্যাসিবাদদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। আওয়ামী দোষরা বিনা ভোটে ক্ষমতায় ছিল, জনগণের সাথে ভোটের তামাশা করছে। আওয়ামী দোষরারা পালিয়ে যাওয়ার পর দেশে জনগণ শান্তিতে আছেন এ কথা বলে তিনি বক্তব্যে শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এ, এইচ, এম, ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট ০২ আসনের সাবেক এমপি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জাতীয় নিবার্হী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব সহ আরও অনেকে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
শুভেচ্ছা ও অভিনন্দনমৌলভীবাজারের মাটি ও মানুষের নেতা,, জননেতা জনাব এম.নাসের রহমান (এম,পি)
21 Aug 2026
বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প 👁️✨ ৭নং কুমিরা ইউনিয়ন ( ১থেকে ৯নং ওয়ার্ড)
18 Aug 2026
আজ সুনামগঞ্জ সদর সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম
11 Aug 2026
শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
10 Jul 2026
মানবিক ও সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় সোহানা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী
17 May 2026