আজ (২২ ফেব্রুয়ারি ২০২৫) ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় “CHATTOGRAM 10K RUN 2025” অনুষ্ঠিত হয়
আবুল বাশার,চট্টগ্রাম
এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৪ থেকে ৫০ বছর বয়সী মোট ১৩০০ জন উদ্যমী দৌড়বিদ অংশগ্রহণ করেন। বিভিন্ন বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে ইভেন্টটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়। নারী ও পুরুষ ক্যাটাগরিতে সর্বমোট ২৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও, অংশগ্রহণকারী সকলকে রেস কিট, রেস মিল এবং সফলভাবে দৌড় সম্পন্নকারীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম। বর্ণিল এই আয়োজনে প্রধান অতিথি শারীরিক দক্ষতার ইতিবাচক দিকগুলো নিয়ে আলোকপাত করেন এবং বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তার বক্তব্যে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গঠনে শরীরচর্চা ও শারীরিক সুস্থতার অপরিহার্যতা তুলে ধরেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026