সিএমপি’র কোতোয়ালী থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি বিদেশী পিস্তল এবং ০৯ রাউন্ড তাজা গুলি সহ ০২ জন গ্রেফতার
আবুল বশার,চট্টগ্রাম
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল আফ্রাদ সংগীয় অফিসার এসআই(নিঃ)/মনিরুল আলম খোরশেদ, এএসআই(নিঃ)/মাহবুবুর রহমান, এএসআই(নিঃ)/সুমন মিয়া এএসআই(নিঃ)/ঈনুল হাসান মনির, এএসআই(নিঃ)/খন্দকার মোঃ হাসান ও ফোর্স কং/১৭৩১ আমির হোসেন, কং/৩৩১৫ বিল্লাল হোসেন, কং/২৪৫৪ মোঃ কামাল উদ্দিন সহায়তায় ইং ২২/০২/২৫ তারিখে সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ০১। মোঃ ইমরান আলী মাসুদ (৩৩) (নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরীর উপ-অর্থ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কর্মাস কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক) এবং ০২। মোঃ মনছুর আলী (৪৭)(নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরীর সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম ইসলামীয়া কলেজ শাখার সাবেক সভাপতি) দ্বয়কে গ্রেফতার করেন এবং তাদের দেহ তল্লাশী করে ০১। মোঃ ইমরান আলী মাসুদ (৩৩) এর দখল হতে ১টি বিদেশী পিস্তল ০৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন লোড অবস্থায় এবং ০২। মোঃ মনছুর আলী (৪৭) এর দখল হতে ১টি বিদেশী পিস্তল ০৪ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন লোড অবস্থায় উদ্ধারপূর্বক উপস্থিত লোকজনদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। বর্ণিত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026