সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ষবরণ
এম এ হাশেম, সন্দ্বীপ,চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ মিনার প্রাঙ্গনে -পান্তা ভোজন, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথক ভাবে একটি বৈশাখী শোভাযাত্রা বেশ বর্নাঢ্য পরিসরে বের করা হয়েছে। বৈশাখী মঞ্চে বাংলা বর্ষবরণ উপলক্ষে সংক্ষিপ্ত উপজেলা প্রশাসনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন – সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা ও সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ এ কে এম শরিফুল আলম চৌধুরী। উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর,উপজেলা বিএনপির আবদুল ওহাব কবির, চট্রগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত তালুকদার,সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভাঃ আহবায়ক মোশারফ হোসেন দিদার,
সন্দ্বীপ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জিএস আবুল বশার,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাইন উদ্দিন, পৌরসভা বি এন পির যুগ্ন আহবায়ক সাইফুর রহমান শামিম,মনির তালুকদার সন্দ্বীপ উপজেলা জাসাসের আহবায়ক মাস্টার আকবর হোসেন, সন্দ্বীপ প্রেসক্লাবের সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু,সহ সভাপতি এম এ হাশেম,সেক্রেটারী ওমর ফয়সাল, দপ্তর সম্পাদক আলী হোসেন, কার্করী কমিটির সদস্য ইসমাইল হোসেন মনি, ফসিহুল আলম, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সেক্রেটারী আবুল কাসেম শিল্পী, সন্দ্বীপ স্কাউটস এর কমিশনার মাস্টার ফজলুল করিম বাবুল।
এ ছাড়াও সন্দ্বীপ অফিসার্স ক্লাবের সেক্রেটারী ও উপজেলা কৃষি ব্যাংক ম্যানেজার আক্তারুজ্জামান সুজন সহ সন্দ্বীপ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষক, ও সাংষ্কৃতিক কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন।অন্যদিকে উপজেলা বিএনপি আয়োজিত বর্ষবরণ কর্মসুচীতে তারা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাঁধভাঙ্গা আনন্দ উচ্ছাস নিয়ে তারা বলেন বিগত সতের বছর পর এমন আনন্দ আয়োজনের আয়োজক হতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলা নববর্ষ মানুষের মাঝ থেকে সকল দ্বিধা,সংকোচ ও সংকীর্নতা দূর করে সকলের জীবন আনন্দময় করে তুলুক।সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন,বৈশাখ মানেই বাঙালীর প্রাণের উৎসব। নতুন বর্ষকে আবরণের পাশাপাশি উৎসবকে পরিপূর্ণতাদের বৈশাখী মেলা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
12 Aug 2026