দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বীরত্বের মর্যাদা ও সম্মানী ভাতা চান অসুস্থ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 23 এপ্রিল, 2025 1 বার পঠিত
বীরত্বের মর্যাদা ও সম্মানী ভাতা চান অসুস্থ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম

মোঃ আশিক, টাঙ্গাইল:

ছোট ভাই নবাব আলীর বিরুদ্ধে ভাতা আত্মসাতের অভিযোগ, পরিবার চায় ন্যায়বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামের অসুস্থ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দীর্ঘ ৩০ বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন। অথচ তাঁর নামে থাকা মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ছোট ভাই নবাব আলী দীর্ঘদিন ধরে সম্মানী ভাতা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

অসুস্থ খোরশেদ আলমের পরিবার অভিযোগ করেছে, তাঁর সুযোগে নবাব আলী নিজের ছবি ব্যবহার করে ভাইয়ের সনদে ভাতা উত্তোলন করছেন। অথচ নবাব আলীর সব সরকারি নথিপত্র—জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, জমি ও বিবাহ রেজিস্ট্রি এবং সন্তানদের পরিচয়পত্রে—নবাব আলী নামই ব্যবহার করা হয়েছে। কেবল মুক্তিযোদ্ধা সনদে তিনিই হয়ে যান ‘খোরশেদ আলম’।

পরিবারের আর্তি: “মৃত্যুর আগে চাই বাবার মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক
বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের মেয়ে বিলকিস বলেন, আমার বাবা ৩০ বছর ধরে শয্যাশায়ী। বাবা অসুস্থ থাকায় চাচা নবাব আলীকে কাগজপত্র তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সে বাবার ছবি না দিয়ে নিজের ছবি ব্যবহার করে সনদ তোলে ও ভাতা উত্তোলন শুরু করে। এখন সে নিজেকেই খোরশেদ আলম বলে দাবি করে।
তিনি আরও বলেন, আমার চাচা শিক্ষিত হলেও নিজেকে অষ্টম শ্রেণী পাশ দেখিয়ে কাগজপত্র তৈরি করেছে, যাতে মুক্তিযোদ্ধা হিসেবে মানানসই হয়। অথচ তার প্রকৃত নাম ও পরিচয় সব নথিতে নবাব আলী। এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা এক অফিস থেকে আরেক অফিসে ঘুরছি। কোনো জবাব পাচ্ছি না।

খোরশেদ আলমের স্ত্রী মরিয়ম বেগম বলেন,
আমার স্বামী বহু বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন। তাই পরিবারের বিশ্বাসযোগ্য সদস্য হিসেবে নবাব আলীর হাতে কাগজ তুলে দিয়েছিলাম। কিন্তু সে কবে থেকে ভাতা তুলছে, তা গোপন রেখেছে।
তিনি জানান, আমার স্বামী ৮ ভাই-বোনের মধ্যে তৃতীয় এবং নবাব আলী চতুর্থ। তারাই এখন প্রতারণার শিকার।

স্থানীয় প্রশাসনের অবস্থান
ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজু বলেন,
আমার দেখা কাগজপত্র অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধা হলেন খোরশেদ আলম। নবাব আলী প্রতারণার মাধ্যমে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন।

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার বলেন,
আমি বিষয়টি খুঁটিয়ে দেখছি। সত্যের পক্ষে সিদ্ধান্ত দেব।

পরিবার চায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার
বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের পরিবার চায়, মৃত্যুর আগে যেন তাঁকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মানী ভাতা ফিরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে প্রতারক নবাব আলীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম