কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে শ্রমিক সংহতি দিবস পালিত আলোচনা সভায় ২৪-এর স্বাধীনতা রক্ষার অঙ্গীকার ও শ্রমিক অধিকার নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান
রাশেদ ইমরান লিখন, কুড়িগ্রাম :
আজ বৃহস্পতিবার, ১লা মে, মহান মে দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলার কলেজ মোড়ে অবস্থিত অস্থায়ী পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস।
তিনি বলেন, “২৪-এর স্বাধীনতা বৃথা হতে দেওয়া হবেনা। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।”
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা এনসিপি সংগঠক মুকুল মিয়া।
তিনি বলেন, “এই দেশে শ্রমিকরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তাদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
17 Aug 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
12 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
11 Aug 2026