দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

চট্টগ্রাম এর সন্দ্বীপে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 19 মে, 2025 1 বার পঠিত
চট্টগ্রাম এর সন্দ্বীপে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত

সন্দ্বীপ (চট্টগ্রাম):

জেলা তথ্য অফিসের
আয়োজনে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা

সন্দ্বীপ (চট্টগ্রাম), ১৯ মে ২০২৫:
নারী ও শিশু উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক কমিউনিটি সভা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জিওবি (GoB) খাতভুক্ত ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের ৪র্থ প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৫) এই সভা আয়োজন করা হয়।

সোমবার, ১৯ মে বেলা ১২টায় সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড় এলাকায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা তথ্য অফিসার আয়েশা সিদ্দিকী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, সহকারী যুব উন্নয়ন অফিসার সামছুল আলম, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মো. শামসুদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংবাদিক নওশাদ আকরাম ও ফয়সাল আসীরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

বক্তারা তাদের বক্তব্যে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুর মানসিক স্বাস্থ্য ও সুষ্ঠু বিকাশ, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশগত সচেতনতা, তাপপ্রবাহ মোকাবিলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

আয়োজকপক্ষ জানায়, এই ধরনের কমিউনিটি সভা নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত দেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম