দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

চট্টগ্রাম এর সন্দ্বীপে সড়কের উপর এখনো দণ্ডায়মান অবৈধ স্থাপনা, প্রশাসনের নীরব ভূমিকা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 20 মে, 2025 1 বার পঠিত
চট্টগ্রাম এর সন্দ্বীপে সড়কের উপর এখনো দণ্ডায়মান অবৈধ স্থাপনা, প্রশাসনের নীরব ভূমিকা

সন্দ্বীপ (চট্টগ্রাম):

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া সড়ককে ডাবল লেইনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হলেও এখনো সরিয়ে ফেলা হয়নি সব অবৈধ স্থাপনা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর গুপ্তছড়া সড়কের উপর থাকা অবৈধ দোকান উচ্ছেদের জন্য একাধিকবার নোটিশ জারি করে। বারবার নোটিশ দেওয়া হলেও বেশিরভাগ দোকানদার স্থাপনা সরাননি। এরপর চলতি বছরের ১৬ এপ্রিল এনাম নাহার মোড়ে সড়ক বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়।

পাঁচ দিন পর, অর্থাৎ ২১ এপ্রিল, গুপ্তছড়া বেড়িবাঁধ থেকে এনাম নাহার মোড় পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের চূড়ান্ত নোটিশ দেওয়া হলে প্রায় ৯০ শতাংশ দোকান মালিক নিজ উদ্যোগে দোকান সরিয়ে নেন।

তবে সরেজমিন ঘুরে দেখা গেছে, এখনো এনাম নাহার মোড়ের পশ্চিম পাশে এবং গুপ্তছড়া বাজারের পূর্ব প্রান্তে সড়কের উপর থাকা কয়েকটি ভবন মালিক তাদের অবৈধ স্থাপনা সরাননি। এমনকি একটি পাঁচতলা ভবন এখনো বহাল তবিয়তে রয়ে গেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের নিরব ভূমিকার কারণেই অবৈধ দখলদাররা উচ্ছেদ কার্যক্রমকে উপেক্ষা করছে।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-প্রকৌশলী মোঃ ফারহান বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের একজন প্রকৌশলী আগামীকাল সরেজমিনে পরিদর্শনে যাবেন। পরবর্তী সিদ্ধান্ত তখনই নেওয়া হবে।”

সড়ক সম্প্রসারণ ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত ও কঠোর পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত
চট্রগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি এ ২য় কারামুক্তি দিবস পালিত

20 Aug 2026
চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ
চট্রগ্রাম

চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের অনুষ্ঠানে থাকছেন সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

15 Aug 2026
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮
চট্রগ্রাম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত বেড়ে ৮

15 Aug 2026
সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ
চট্রগ্রাম

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, জামায়াতের আর্থিক,খাদ্য সামগ্রী বিতরণ

12 Aug 2026

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
চট্রগ্রাম

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

12 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম